দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে ৬০০ বস্তা সার মজুদ রাখার দায়ে এক খুচরা সার বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার উচাখিলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
ইউএনও সানজিদা রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচাখিলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় নুর এ আলম নামের এক খুচরা সার বিক্রেতার দোকানে অবৈধভাবে মজুদ করা ৬০০ বস্তা সার পাওয়া যায়।
পরে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২ ধারায় নুর এ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে শ্যামল চন্দ্র সাহা নামের অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকদের মধ্যে সারের সঠিক বিপণন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সারের অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/